বিশেষ প্রতিনিধি :
সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। নানা অনিয়মের অভিযোগে দুদক এই অভিযান চালায়। অভিযানকালে নতুন প্লাটফর্ম নির্মাণে অনিয়ম, টেন্ডার ছাড়া রেলওয়ে বিভাগের পুরাতন রড বিক্রি করে টাকা আত্মসাতসহ বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে বলে দুদক জানায়।
বুধবার (২৮ মে) দুপুরে এই অভিযান পরিচালনা করে দুদক সিলেট কার্যালয়। অভিযানকালে অনিয়মের ঘটনার অধিকতর তদন্তের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে বলে জানায় দুদক।
- এছাড়া রেলওয়ে প্রকৌশল বিভাগের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে টেন্ডার ছাড়া রেলওয়ে বিভাগের সাড়ে ৩ টন পুরাতন রড বিক্রি করে দেড় লাখ টাকা আত্মসাৎ অভিযোগেরও প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়েছে।
- অভিযানে নেতৃত্ব দেয়া দুদক সিলেট অঞ্চলের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন ও দুদক সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার।
অভিযানে স্টেশনে টিকিট কালোবাজারির প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এর সঙ্গে জড়িত ১জনকে চিহ্নিত করা হয়েছে। একই সাথে নকশা ছাড়া নতুন প্লাটফর্ম নির্মাণ, নির্মাণ কাজে নিম্নমানের সরঞ্জাম ব্যবহারেরও সত্যতা মিলেছে।

