Sunday, February 15, 2026

বাজেটে কমেছে রেলের উন্নয়ন বরাদ্দ

Must read

বিশেষ প্রতিনিধি :

রেলওয়ের অধীনে চলমান বেশ কিছু বড় প্রকল্প এরই মধ্যে সমাপ্ত হয়েছে। আর চলমান বড় কিছু কাজের গতি কমিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। সেই সঙ্গে বেশকিছু প্রকল্প বাতিল করা হচ্ছে। সব মিলিয়ে আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য রেলের বরাদ্দ প্রায় অর্ধেকে নেমে এসেছে।

সোমবার (০২ জুন) বাজেট পেশ করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
বাজেটের বরাদ্দ বিশ্লেষণ করে দেখা গেছে, যেখানে চলতি অর্থবছরে (২০২৪-২৫) রেলওয়ের জন্য সরকারের বরাদ্দ ছিল ১৩ হাজার ৭২৫ কোটি ৬৪ লাখ টাকা, সেখানে আগামী অর্থবছরের জন্য বরাদ্দ কমিয়ে সাত হাজার ৭১৪ কোটি ৯৯ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া রেলপথ মন্ত্রণালয়ের জন্য চলতি অর্থবছরে আলাদা করে ৬০০ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ থাকলে আগামী অর্থবছরে বরাদ্দ কমিয়ে ১৭৯ কোটি ৭৭ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান গণমাধ্যমকে জানান , আমরা অপ্রয়োজনীয় অনেকগুলো প্রকল্প বাদ দিয়ে দিয়েছি। ট্রেন নেই, রেললাইন দিয়ে কী করব। তাই আপাতত ওসব প্রকল্প চলবে না। অবকাঠামো প্রকল্প বাদ দিয়ে নতুন করে ট্রেনের মান উন্নয়নের জন্য একটা প্রকল্প নেওয়া হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article