Sunday, February 15, 2026

হঠাৎ অসুস্থ, চিকিৎসা না পেয়ে ট্রেনেই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের

Must read

ইন্টারন্যাশনাল ডেক্স :

ভারতে চলন্ত ট্রেনে অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। ৩৮ বছর বয়সী ওই ক্রিকেটারের নাম বিক্রম সিং। তিনি বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধি) দলের খেলোয়ার ছিলেন। খবর
জানা গেছে, দিল্লি থেকে গোয়ালিয়রগামী ছত্তীসগঢ় এক্সপ্রেস ট্রেনে তার মৃত্যু হয়েছে। তিনি দিল্লি থেকে হুইলচেয়ার ক্রিকেট প্রতিযোগিতায় যোগ দিতে গোয়ালিয়র যাচ্ছিলেন।

আনন্দবাজার জানিয়েছে, গোয়ালিয়রে দিব্যং ক্রিকেট প্রতিযোগিতায় যোগ দিতে যাচ্ছিলেন বিক্রম। পথেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় বার বার রেলের হেল্পলাইন নম্বরে ফোন দিয়েছিলেন তার সতীর্থরা। কিন্তু কোনও সাহায্য পাননি। পরে মথুরা স্টেশনে পৌঁছনোর আগেই মৃত্যু হয় তার।
সতীর্থরা জানিয়েছেন, হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন তারা। ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে রেলের হেল্পলাইন নম্বরে বার বার ফোন করেও সাহায্য পাওয়া যায়নি, কোনও চিকিৎসক আসেননি। পরে শুক্রবার (৬ জুন) সকালে ট্রেনেই মারা যান তিনি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article