Sunday, February 15, 2026

নতুন টাকা’য় মিলছে না মেট্রোরেলের টিকিট!

Must read

বিশেষ প্রতিনিধি :

দেশের নতুন টাকা ব্যবহার করে মেট্রোরেলের ভেন্ডিং মেশিন থেকে ভ্রমণ টিকিট মিলছে না। ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা।তাদের অভিযোগ, এক মাসের বেশি সময় আগে বাংলাদেশ ব্যাংক বাজারে নতুন সিরিজের টাকার নোট বাজারে ছেড়েছে। কিন্তু এখনো ভেন্ডিং মেশিনের সফটওয়্যারে এই টাকা আপডেট না দেওয়া দায়িত্বে অবহেলার শামিল। তারা জেনেশুনেই যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি করছেন।

শনিবার সকালে ভেন্ডিং মেশিনে নতুন সিরিজের ৫০ টাকার নোট দিয়ে একক যাত্রার টিকিট কাটার চেষ্টা করেন ফার্মগেট এলাকার বাসিন্দা মিঠু হক। কিন্তু অনেক চেষ্টার পরও টিকিট কাটতে পারেননি তিনি। বারবারই তাকে ফিরিয়ে দেওয়া হয়। আর মনিটরে লেখা ওঠে ‘লেনদেন প্রক্রিয়াটিতে ত্রুটি আছে। সাহায্যের জন্য অপেক্ষা করুন। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।’

কিন্তু ঠিক কী কারণে তাকে টিকিট দেওয়া হচ্ছে না, তার কিছুই বুঝতে পারছিলেন না মনোয়ারুল। পরে নির্দিষ্ট কাউন্টারে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটেন তিনি।এ কাউন্টারের সংশ্লিষ্ট কর্মীর জানতে চাইলে তাকে বলা হয়, যে নতুন টাকায় তিনি টিকিট কাটার চেষ্টা করছেন, তা এখনো ভেন্ডিং মেশিনে দেওয়া হয়নি। ফলে যাত্রীদের অনেকেই টাকা থাকা সত্ত্বেও ভেন্ডিং মেশিন থেকে টিকিট কিনতে পারছেন না।

রাজধানীর মতিঝিল স্টেশন থেকে নতুন ২০০ টাকার নোট দিয়ে ভেন্ডিং মেশিনের সামনে দাঁড়ান আনোয়ার মাতবর। তিনিও কোনোক্রমেই টিকিট কাটতে পারছিলেন না। বারবারই তার টাকা ফিরিয়ে দেয় ভেন্ডিং মেশিন। এতে তিনি ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ক্ষোভের সঙ্গে তিনি বলেন, ‘এক মাসের বেশি সময় আগে বাংলাদেশ ব্যাংক বাজারে নতুন সিরিজের টাকার নোট বাজারে ছেড়েছে। কিন্তু এখনো ভেন্ডিং মেশিনের সফটওয়্যারে এই টাকা আপডেট না দেওয়া পরিতাপের। এটাকে সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা বলতে চাই।’

তবে মেট্রোরেলের ঊর্ধ্বতনরা জানিয়েছেন, এখনও নতুন সিরিজের টাকা বাজারে সবার হাতে যায়নি। নির্দিষ্ট ব্যাংকগুলোতেও নতুন টাকা এক সঙ্গে পাওয়া যাচ্ছে না। বিষয়টি তাদের পর্যবেক্ষণে রয়েছে। শিগগির নতুন টাকা সংগ্রহ করে ভেন্ডিং মেশিনের সফটওয়্যারে দেওয়া হবে। এ কাজটি করতে অন্তত আরও তিন-চার মাস সময় লাগবে।

বর্তমানে ঢাকার একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা মেট্রোরেল। এর নিয়ন্ত্রক সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ২০৩০ সাল নাগাদ ১২৮ কিলোমিটার দৈর্ঘ্যের মোট ৬টি মেট্রো লাইন নির্মাণের পরিকল্পনা করেছে ডিএমটিসিএল। এর মধ্যে ২০২২ সালের ২৮ ডিসেম্বর এমআরটি লাইন-৬-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল আংশিক চালু হয়। পরে ২০২৩ সালের ৫ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশে যাত্রী চলাচল শুরু হয়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article