Sunday, February 15, 2026

মেট্রোরেলের বিশেষ ব্যবস্থা: আহতদের পরিবহনে সহায়তা করছে পরিবহন বিভাগ

Must read

নিজস্ব সংবাদদাতা :

মেট্রোরেলের উত্তরা ডিপো সংলগ্ন মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে আহতদের দ্রুত ও নিরাপদ পরিবহনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

জানা গেছে, মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে আহতদের অস্থায়ীভাবে সমবেত করার ব্যবস্থা করা হয়েছে এবং সেখান থেকে তাদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য মেট্রো ট্রেনের সামনের দিক থেকে দ্বিতীয় কোচটি নির্দিষ্ট রাখা হয়েছে।

এছাড়াও, মেট্রোরেলের ডিপোর ভিতর দিয়ে এ্যাম্বুলেন্স চলাচলের বিশেষ অনুমতি দেওয়া হয়েছে যাতে দ্রুত ও নির্বিঘ্নে আহতদের স্থানান্তর করা সম্ভব হয়।মেট্রোরেল পরিবহন পুলের গাড়িগুলোও এই দুর্ঘটনায় আহতদের পরিবহনের সুবিধার্থে মাইলস্টোন স্কুল সংলগ্ন দিয়াবাড়ি গোলচত্বরের পাশে প্রস্তুত রাখা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলকে সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছে এবং এ বিষয়ে সর্বস্তরের মানুষকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article