Sunday, February 15, 2026

পিলারে ফাটল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ মেট্রো রেলের কবি সুভাষ স্টেশন

Must read

আন্তর্জাতিক ডেক্স :

পিলারে ফাটল ধরার কারণে অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ স্টেশন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। আপাতত শহীদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে মেট্রো। যার কারণে ভোগান্তির আশঙ্কা করছে যাত্রীরা।
কলকাতার লাইফ লাইন মেট্রো। প্রতিদিন কয়েকলাখ মানুষ মেট্রোয় যাতায়াত করেন। অন্যান্য দিনের মতোই সোমবার দুপুরে ঠাসা ভিড় ছিল মেট্রো স্টেশনগুলোতে।

জানা গেছে, সোমবার দুপুর ১টা নাগাদ কবি সুভাষ স্টেশনগামী একটি মেট্রো শহীদ ক্ষুদিরামে পৌঁছেই থমকে যায়। তারপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও পরিষেবা স্বাভাবিক হয়নি। পরবর্তী সময়ে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত আপ ও ডাউন উভয় লাইনেই পরিষেবা শুরু হয়। তবে শহীদ ক্ষুদিরামে খালি করে দেওয়া হচ্ছিল রেক। ফাঁকা রেক পাঠানো হচ্ছে কবি সুভাষে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল দেখা দিয়েছে। তার ফলেই পরিষেবা চালু করা সম্ভব নয়। পিলারে ফাটলের কারণে অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, আপাতত শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে মেট্রো। তবে কতদিনে মেরামতের কাজ শেষ করে পরিষেবা চালু হবে, তা জানাতে পারেনি কর্তৃপক্ষ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article