রেলনিউজ ডেস্ক :
আন্তজেলাসমূহের সাথে যোগাযোগ বৃদ্ধিসহ পদ্মা রেললিংক এর ১০০% সুবিধা নিশ্চিত করতে
ইশ্বরদী-যমুনা-ঢাকা-পদ্মা-নড়াইল/রাজবাড়ী- ইশ্বরদী
এই রুটে আপ ডাউন ট্রেন চালানো গেলে ব্রডগেজের সবচেয়ে লাভজনক রুট হবে। ঢাকাগামী যাত্রীরা আপ ডাউন উভয় ট্রিপেই ঢাকা যেতে পারবে। একই সাথে অন্যান্য জেলার লোকজন প্রায় কাছাকাছি সময় আপ ডাউন উভয় ট্রিপেই অন্যান্য জেলায় যাতায়াত করতে পারবে।
যেমন: এই রুটে ট্রেন চালানো হলে পোড়াদহ /চুয়াডাঙ্গার মানুষ কাছাকাছি সময়ে আপ ডাউন উভয় ট্রিপেই ঢাকা যেতে পারবে।
কোটচাঁদপুর – মোবারকগঞ্জের মানুষ মাত্র ৩ ঘন্টায় ঢাকা যেতে পারবে।
গোপালগঞ্জ/রাজবাড়ী/নড়াইলের সাথে পাবনা, টাংগাইল, জয়দেবপুর এর যাতায়াত সহজ হবে।
যশোরের যাত্রীরা সবচেয়ে কম সময়ে ঢাকার পাশাপাশি বিমানবন্দর, জয়দেবপুর এবং টাংগাইলে যাতায়াত করতে পারবে।
যমুনা রেলসেতু হয়ে যাওয়ায় এই ট্রেনের রানিং টাইম হবে ০৯:০০ থেকে ০৯:৩০ ঘন্টা। এক রেকেই কাভার করা যাবে।
আর ইশ্বরদীতে লোকোমোটিভ, ক্রু, মেইনটেন্যান্স, ওয়াটারিং সবই আছে।
রেলওয়ে কি পারবে আউট অফ দ্যা বক্স চিন্তা করে এমন পরিকল্পনা করতে?
শুনছি কিছু দিন বাদেই নতুন এলএইচবি কোচ আসতেছে।
লেখক পরিচিতি :
মোঃ ওসমান আলী
সহকারী অধ্যাপক
যন্ত্রকৌশল বিভাগ
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর

