Sunday, February 15, 2026

মেট্রোরেল স্টেশনে অসুস্থ হয়ে যাত্রীর মৃত্যু

Must read

স্টাফ রিপোর্টার :

রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে অসুস্থ হয়ে পড়া যাত্রী ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মেট্রোরেল স্টেশনের কর্মচারী মো. আজাদ জানান, সন্ধ্যার দিকে ওই ব্যক্তি মেট্রোরেলের যাত্রী হিসেবে ভ্রমণকালে হঠাৎ অসুস্থ বোধ করেন। এ সময় তিনি জাতীয় প্রেস ক্লাবের সামনে সচিবালয় মেট্রোরেল স্টেশনে নেমে যান। পরে অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article