Sunday, February 15, 2026

দুই মেট্রোরেলের অস্বাভাবিক খরচ কমানোর সুযোগ কম: পরিকল্পনা উপদেষ্টা

Must read

বিশেষ প্রতিনিধি :

চলতি অর্থবছরের জুলাই মাসে এডিপি বাস্তবায়নের হার ১ শতাংশের কম। রোববার রাজধানীর আগারগাঁয়ে একনেক সভাশেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, নির্মাণাধীন দুই মেট্রোরেলের অস্বাভাবিক খরচ কমানোর সুযোগ কম। তাঁর মতে, জাপানি সংস্থার সঙ্গে আগেই চুক্তি থাকায় দরকষাকষিতে বাংলাদেশের অবস্থান দুর্বল।প্রধান উপদেষ্টা ড মুহম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় ১১ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৬২ কোটি টাকা। সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের প্রকল্পে ব্যয় বেড়েছে ৩৬০ কোটি টাকা। পল্লীবিদ্যুৎ অবকাঠামো উন্নয়নে বরাদ্দ হয়েছে ১ হাজার ৮১৮ কোটি।

কমলাপুর থেকে বিমানবন্দর ও সাভার থেকে ভাটারা রুটে নির্মাণাধীন ২ মেট্রোরেলের মাটির নিচে সেবা সংস্থার লাইন সরানোর কাজ চলছে। ২ প্রকল্পে মোট ব্যয় দাঁড়াতে পারে ২ লাখ কোটি টাকা। জাপানি সংস্থার সঙ্গে আগের চুক্তি থাকায় অস্বাভাবিক এ ব্যয় কমানোর সম্ভাবনা দেখছেন না উপদেষ্টা।ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘অন্য দেশে কত খরচ হয়েছে, এখানে কত খরচ, যদি পারেন একটু দরদস্তুর করেন। জাপানিরা সাধারণত একবার চুক্তি হয়ে গেলে পছন্দ করে না কোনো দরদস্তুর করা। ওরা এক কথার মানুষ।’

একনেক সভায় নির্ধারিত এজেন্ডার বাইরে ৫৮ জেলা ও ২০১ উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প। এতে ব্যয় হবে ২ হাজার ৮৫৫ কোটি টাকা। আগের চেয়ে বেশ কয়েকগুণ খরচ বেড়েছে স্টেডিয়ামের প্রকল্প।

উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘অনেকে সন্দেহ করতে পারে এই সিডিউলগুলোই কি বাড়িয়ে দেখানো হয় কিনা। যেমন প্রতি বর্গফুটে কত খরচ হবে, ভবন নির্মাণের ক্ষেত্রে। স্টেডিয়াম নির্মাণের ক্ষেত্রেও তাই। এগুলো সব প্রাক্কলন করা হয়, প্রাথমিক প্রাক্কলনটা করা হয় সিডিউল অনুযায়ী। এখন সিডিউলই অতিমূল্যায়িত কিনা সেটা দেখার বিষয়।’

৫১৯ কোটি টাকা বরাদ্দ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ করা হবে। চলনবিলের নিচু জমিতে এমন অবকাঠামো নির্মাণের পরিবেশগত প্রভাব পর্যালোচনা ও ছাড়পত্রের শর্ত দিয়েছে একনেক।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘যে কোনো প্রকল্পের ছাড়পত্রের জন্য পরিবেশ মন্ত্রণালয়ে যায়। এখন এটা পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্রের দরকার হবে। আমরা বলছি দ্রুত যাতে প্রয়োজনীয় যা করা দরকার সেটা করার ব্যবস্থা করা হোক।’

টেকসই পরিবেশবান্ধব পানি সরবরাহে ওয়াসার প্রকল্প ৩ বারের মত সংশোধন হয়েছে। খরচ বেড়েছে ২ হাজার ৮২৬ কোটি ৫৫ লাখ টাকা।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article