Sunday, February 15, 2026

সিলেটে নতুন ট্রেন চালুর দাবিতে রেল অবরোধের হুঁশিয়ার

Must read

স্টাফ রিপোর্টার :

সিলেটে নতুন ট্রেন চালুর দাবিতে রেল অবরোধের হুঁশিয়ার
সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে দুটি নতুন ট্রেন চালুসহ আট দফা দাবি বাস্তবায়নে আন্দোলনে নেমেছেন সিলেট অঞ্চলের বাসিন্দারা। দাবি না মানলে রেলপথ অবরোধেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শনিবার (৩০ আগস্ট) সকালে মৌলভীবাজারের কুলাউড়া জংশন স্টেশন চত্বরে আয়োজিত এক গণসমাবেশে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা।
‘আট দফা দাবি বাস্তবায়ন আন্দোলন’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়ক ও সাংবাদিক আজিজুল ইসলাম।

সমাবেশে বক্তব্য রাখেন অ্যান্টিকরাপশন সোসাইটির চেয়ারম্যান এ জামান চৌধুরী, বিএনপি নেতা আবদুল জলিল, জামায়াত নেতা জাকির হোসেন, ব্যবসায়ী সংগঠনের নেতা আতিকুর রহমান, গণমাধ্যমকর্মী খালেদ পারভেজ বখশ, মোক্তাদীর হোসেন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক নাজমুল বারী সোহেল।

বক্তারা অভিযোগ করেন, রেলযোগাযোগে সিলেট এখনো অবহেলিত। ব্রিটিশ আমলে রেল চালু হলেও আজও এখানকার যাত্রীসেবায় আধুনিকতার ছোঁয়া লাগেনি। ট্রেনের ইঞ্জিন ও বগির অবস্থা করুণ, রাস্তায় হরহামেশা যান্ত্রিক গোলযোগ দেখা যায়। একাধিক স্টেশন বহুদিন ধরে অচল।

আন্দোলনকারীদের আট দফা দাবির মধ্যে রয়েছে—

সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে দুটি নতুন আন্তনগর ট্রেন চালু

সিলেট-আখাউড়া রেললাইন সংস্কার করে ডুয়েল গেজে উন্নীতকরণ

সিলেট-আখাউড়া লোকাল ট্রেন চালু

বন্ধ স্টেশনসমূহ পুনরায় চালু করা

কুলাউড়া স্টেশনে টিকিট বরাদ্দ বৃদ্ধি

কালনী ও পারাবত এক্সপ্রেসের আজমপুরের পর যাত্রাবিরতি বাতিল

সব ট্রেনে নতুন ইঞ্জিন সংযোজন

যাত্রীসংখ্যা অনুযায়ী অতিরিক্ত বগি সংযোজন

সমাবেশ শেষে দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়।
এতে বলা হয়, ৩১ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর জনমত তৈরির প্রচার চালানো হবে। এরপর ১৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে মতবিনিময় চলবে। চূড়ান্তভাবে ২৭ সেপ্টেম্বর কুলাউড়া স্টেশনে গণ-অনশনের কর্মসূচি পালন করা হবে।

এর আগেও আন্দোলনকারীরা রেল উপদেষ্টা ও সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেন এবং বিভিন্ন স্টেশনে মানববন্ধনের আয়োজন করেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article