Sunday, February 15, 2026

পটিয়ায় বিচ্ছিন্ন বগি রেখে চট্টগ্রামে পর্যটক এক্সপ্রেস ট্রেন

Must read

স্টাফ রিপোর্টার :

কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে পটিয়ায়। এতে ট্রেনের বগি ও ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে আটকে যায়। এ সময় বগি রেখেই ইঞ্জিন পৌঁছে যায় চট্টগ্রাম রেলস্টেশনে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলায় কচুয়াই ইউনিয়নের গিরিশ চৌধুরী বাজার এলাকায় কক্সবাজার পটিয়া রেল সড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, সোমবার রাত পৌনে ৮টার দিকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার রেলস্টেশন ছেড়ে আসে। রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি কচুয়াই ইউনিয়নের গিরিশ চৌধুরী বাজার সংলগ্ন রেলগেট এলাকায় পৌঁছে। এ সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পান যাত্রী ও স্থানীয়রা।

পর্যটক এক্সপ্রেস ট্রেনটির মোট ১৯টি বগি সেখানে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে আটকে যায়।এতে বগিতে থাকা যাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। ট্রেনটির বিচ্ছিন্ন ইঞ্জিনটি চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছার পর একটি রিলিফ ট্রেন বগিগুলো উদ্ধারের জন্য রাত সাড়ে ১১টার দিকে রওনা দেয়। এ ঘটনায় প্রায় ৯০০ জন যাত্রী আটকা পড়েছে। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে তারা।

রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম রেলস্টেশন মাস্টার আবু জাফর মজুমদার বলেন, ইঞ্জিনের বাফার হুক ভেঙে যাওয়ায় বগিগুলো আলাদা হয়ে যায়। তবে ট্রেন লাইনচ্যুত হয়নি। রিলিফ ট্রেন গেছে। দ্রুততম সময়ের মধ্যে বগিগুলো নিয়ে আসবে। তবে রাতের মধ্যে কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামে আর কোনো ট্রেন আসা-যাওয়ার শিডিউল নেই বলে জানান তিনি।

পটিয়ার স্টেশন মাস্টার মোহাম্মদ পাভেল বলেন, ট্রেনটি পটিয়া স্টেশনে পৌঁছানোর আগেই ইঞ্জিনের শিডিউল হুক ভেঙে বগিগুলো আলাদা হয়ে যায়। এতে যাত্রীরা আটকা পড়ে। চট্টগ্রাম থেকে একটি সাপোর্ট ইঞ্জিন এসে মেরামত কাজ সেরে রাত ১টার দিকে বগিগুলোকে যুক্ত করে যাত্রীদের নিয়ে নিরাপদ গন্তব্যে উদ্দেশ্যে রওনা হয়েছে

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article