বিশেষ প্রতিনিধি :
গাজীপুরে মামাকে নির্মমভাবে হ/ত্যা/র পর পালানোর সময় আখাউড়া রেলওয়ে থানা পুলিশের হাতে ধরা পড়েছে ঘাতক ভাগ্নে।
বাংলাদেশ রেলওয়ে পুলিশ জানায়, রেলওয়ে সম্পদ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) ভোর সাড়ে ৪টার দিকে আখাউড়া রেলওয়ে থানার এএসআই (নিঃ) শাহজালালের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলস্টেশনে দায়িত্ব পালনকালে অভিযানে নামে। এ সময় গাজীপুর জেলার জয়দেবপুর থানায় দায়ের হওয়া একটি হ/ত্যা মাম/লার পলাতক আসামি সৌরভ হাসান রুদ্র (২২) কে আ/টক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর দুপুরে পারিবারিক কলহের জেরে ভাগ্নে সৌরভ হাসান রুদ্র তার আপন মামা আনিসুর রহমান (৩১) কে রান্নাঘরে বটি দিয়ে এলোপাতাড়ি কো/পায়। এতে ঘটনাস্থলেই আনিসুর রহমান নি/হত হন। হ/ত্যাকা/ণ্ড ঘটানোর পর রুদ্র পালিয়ে যায়। পরে জয়দেবপুর থানায় এ ঘটনায় হ/ত্যা মা/মলা
(নং-০৮, তারিখ-১১/০৯/২০২৫) দায়ের করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ জানতে পারে, আসামি ঢাকা মেইল ট্রেনে করে পালানোর চেষ্টা করছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রে/ফ/তার করা হয়।
আটককৃত আসামি সৌরভ হাসান রুদ্রকে (২২) বিধি মোতাবেক জয়দেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এসএম মোঃ শফিকুল ইসলাম।

