Sunday, February 15, 2026

লাকসামে মালিকবিহীন ভারতীয় খাদ্যপণ্য উদ্ধার করল রেলওয়ে পুলিশ

Must read

স্টাফ রিপোর্টার:

লাকসাম রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মের উত্তর পাশে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ফুচকা ও বাশমতি চাউল উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মোঃ আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত নিরাপত্তা ডিউটি পালনকালে পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তা দেখতে পান। পরে তল্লাশি করে বস্তাগুলো থেকে ১ কেজি ওজনের ৮০ প্যাকেট ভারতীয় ফুচকা এবং ২৫ কেজি বাশমতি বিরিয়ানির চাউল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকাভুক্ত করা হয় এবং উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর নেয়া হয়।

ঘটনার পর বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করা হয়। এ ঘটনায় কোনো ব্যক্তিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। লাকসাম রেলওয়ে থানায় জিডি নং–২০৩, তাং–০৭/১২/২০২৫ দাখিল করা হয়েছে।লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, উদ্ধারকৃত মালামাল আইনগত প্রক্রিয়ায় রাখা হয়েছে এবং মালিক শনাক্তকরণের চেষ্টা চলছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article