Sunday, February 15, 2026

রেলের পূর্ব ও পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর প্রধানকে বদলি

Must read

সেলিমুর রহমান :

বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই বিভাগে দুই কর্মকর্তার গুরুত্বপূর্ণ বদলি ও পদায়ন করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে রোববার (৮ ডিসেম্বর ২০২৫) রেলভবন, ঢাকার পার্সোনেল-১ শাখা থেকে এ দপ্তরাদেশ জারি করা হয়।

দপ্তরাদেশ অনুযায়ী, চীফ কমান্ডেন্ট মোঃ জহিরুল ইসলামকে রাজশাহী নিরাপত্তা বাহিনী থেকে বদলি করে চট্টগ্রামের সিআরবি কার্যালয়ে চলতি দায়িত্বে চীফ কমান্ডেন্ট হিসেবে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম সিআরবি-তে কর্মরত চীফ কমান্ডেন্ট মোঃ আশাবুল ইসলামকে বদলি করে রাজশাহীতে একই পদে (চলতি দায়িত্বে) নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দায়িত্ব ও তদারকি আরও সুসংগঠিত করতে এ পদায়ন তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দপ্তরাদেশটি স্বাক্ষর করেন পার্সোনেল-১ শাখার উপপরিচালক জান্নাতুল ফেরদৌস জিসা।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article