স্টাফ রিপোর্টার :
বিমানবন্দর রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ৪ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে আকস্মিক তল্লাশি চালায় রেলওয়ে পুলিশ। এ সময় প্লাস্টিকের বস্তায় রাখা ৪ কেজি গাঁজাসহ কামরুল (৫২) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত কামরুল স্বীকার করেছেন যে, তিনি গাঁজা বিক্রির উদ্দেশ্যে ভৈরব থেকে জয়ন্তিকা ট্রেনে করে বিমানবন্দরে আসেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ঢাকা রেলওয়ে জেলা পুলিশ।

