Wednesday, February 4, 2026

ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

Must read

স্টাফ রিপোর্টার :

মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৭০ বছর বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুতুবপুর সীমানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ভাঙ্গা রেলওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) সাফুর আহমেদ জানান, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, খুলনাগামী একটি ট্রেনের ধাক্কায় বৃদ্ধটির মাথায় গুরুতর আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তিনি আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article