নিজস্ব সংবাদদাতা :
আজ সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের মান্যবর রাষ্ট্রদূত ইয়াও ওয়েন (Yao Wen)। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে এই সাক্ষাৎ করেন।
দুই দেশের পারস্পরিক সহযোগিতা, অবকাঠামোগত উন্নয়ন, জ্বালানি খাতে বিনিয়োগ ও চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে এই বৈঠকে আলোচনা হয়।
সাক্ষাৎকালে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়) ড. শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এবং সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষ আগামী দিনগুলোতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

