Sunday, February 15, 2026

পাতাল মেট্রো রেলের খরচ বেড়ে ৫৯ হাজার ৫৪৫ কোটি টাকা

Must read

বিশেষ প্রতিনিধি :

দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন-১ প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৫৪৫ কোটি টাকায়। শুরুতে ধরা হয়েছিল ৪৯ হাজার ৫১৬ কোটি টাকা। অর্থাৎ প্রায় ১০ হাজার কোটি টাকা বেড়েছে।

রবিবার (১৭ আগস্ট) ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) পরিচালক মো. আবুল কাসেম ভূঁঞার সই করা বিজ্ঞপ্তিতে প্রকল্পের ব্যয় বাড়ার এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, মূল ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) পিএ খাতের ব্যয় ধরা হয়েছিল ৩৯ হাজার ৪৫০ কোটি টাকা। তবে হালনাগাদ হিসাবে তা বেড়ে আনুমানিক ৭৫ হাজার ৬৪৯ কোটি টাকায় পৌঁছাতে পারে। তবে সব প্যাকেজের দরপত্র প্রক্রিয়া শেষ না হওয়ায় এখনই ডিপিপি সংশোধনের প্রস্তাব পাঠানো হয়নি।

আরো বলা হয়, ২০১৯-২৪ সালের মধ্যে ডলারের বিনিময় হার ৪২ শতাংশ বেড়েছে।পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক মূল্যস্ফীতি, নির্মাণসামগ্রীর দাম ও শ্রমিকের মজুরি বাড়ার কারণে ব্যয় বেড়েছে। এ ছাড়া অংশীজনদের অনুরোধে পাতাল স্টেশনের নকশা একাধিকবার সংশোধন করতে হয়েছে। এ জন্য ব্যয় বেড়েছে।
প্রকল্পের দরপত্র প্রস্তাবের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এমআরটি লাইন-১ প্রকল্পের ১২টি প্যাকেজের মধ্যে এখন পর্যন্ত আটটির দরপত্র জমা পড়েছে।

এর মধ্যে একটির কাজ প্রায় শেষ। সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছে চারটি জাপানি, দুটি চীনা ও দুটি ভারতীয় প্রতিষ্ঠান। এ ছাড়া তিনটি প্যাকেজে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশি কন্ট্রাক্টর সহযোগী হিসেবে যুক্ত রয়েছে। তবে সামগ্রিকভাবে কন্ট্রাক্টরদের প্রস্তাবিত দর ডিপিপিতে ধরা অনুমানের তুলনায় অনেক বেশি।
রাজধানীতে ৩১ দশমিক ২৪১ কিলোমিটার দীর্ঘ পাতাল ও উড়াল রুট মিলিয়ে গড়া হচ্ছে এমআরটি লাইন-১।১২টি প্যাকেজের মাধ্যমে নির্মাণ হবে পাতাল মেট্রো। এরই মধ্যে ডিপো এলাকার উন্নয়নকাজ শেষ হলেও অন্য ১১টি প্যাকেজের ক্রয়প্রক্রিয়া এখনো চলমান।
২০২৬ সালের ডিসেম্বরে এ প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article