Wednesday, February 4, 2026

কে এই মোশাররফ হোসেন সিন্টু? রেলসচিবের শ্যালক পরিচয়ে বানিজ্য

Must read

বিশেষ প্রতিবেদক :

কে এই মোশাররফ হোসেন সিন্টু? রেল সচিবের শালা পরিচয়ে মোশাররফ হোসেন সিন্টু ৫% কমিশনে দালালি ও অফিসার বদলীর মাধ্যমে কমিশন বানিজ্য করে আসছে বলে অভিযোগ করেছেন রাজশাহীর শিরোইল কলোনীর আব্দুর রহমান। তার অভিযোগ পত্র থেকে জানা যায়,
রেল সচিবের শালা পরিচয় দিয়ে মোঃ মোশাররফ হোসেন সিন্টু রেলওয়ের বিভিন্ন দপ্তরে রাজশাহী, সৈয়দপুর, পাকশী, লালমনিরহাট, ঢাকা ও চট্টগ্রামে এর প্রতিটি দপ্তরে গিয়ে কর্মকর্তাদের সচিবের ভয়ভীতি দিয়ে সরবরাহ কাজ নিচ্ছে। তেমন বিভিন্ন কর্মকর্তাদের সুবিধাজনক জায়গায় বদলীর তদবীর করছে। এডিজি/আরএস, আই, ওপি, ফাইন্যান্স দপ্তরে অন্যদিকে বিভিন্ন দপ্তরে কাজ ৫% কমিশন নিয়ে এডিজি/আরএস, ডিজি কে দিয়ে ফাইল অনুমোদন করিয়ে দিচ্ছে।কিছু কর্মকর্তার স্কেল নিয়ে দেয়ার লোভ দেখাচ্ছে। কিছু কর্মকর্তার দুদকের কাজ করে দেয়ার জন্য লক্ষ লক্ষ টাকা দু হাতে কামাচ্ছে। সচিবের নাম ভাঙ্গিয়ে সে যা করছে তাহা হয়তো সচিব নিজেও জানে না। যত দ্রুত সম্ভব এই দালাল সিন্টুকে এখনি থামিয়ে দিতে হবে। নতুবা সচিবের যেমন মানক্ষুণ্ণ হবে তেমনি ৫% সিন্টুর নামে সচিবের শালার সুনাম ছড়িয়ে পড়বে ও সচিবের বদনাম ছড়িয়ে যাবে। সিন্টু দালালি এখনই বন্ধ করার জন্য জোর দাবী জানাচ্ছি।
এই অভিযোগ আব্দুর রহমান করেন স্বয়ং রেল উপদেষ্টা ও রেল সচিব বরাবর।
অভিযোগের প্রেক্ষিতে নরে চরে নড়েচড়ে বসে রেল প্রশাসন। রেল সচিবের পক্ষে উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত চিঠি ইস্যু করা হয়। যেখানে স্পষ্ট করা হয়, রেলপথ মন্ত্রণালয়ের সচিবের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেলপথ মন্ত্রণালয় অথবা বাংলাদেশ রেলওয়ের উল্লিখিত কোনো অবৈধ ও অনৈতিক কার্যক্রমের সাথে রেলপথ মন্ত্রণালয়ের সচিবের কোনো আত্মীয় অথবা নিকটজনের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা নেই।রেলপথ মন্ত্রণালয়ের সচিবের আত্মীয়। নিকটজন পরিচয়ে কেউ কোনো প্রকার অনৈতিক বা অবৈধ তদবির অথবা সুপারিশ করলে তাকে তাৎক্ষণিক আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট সোপর্দ করে আইনি ব্যবস্থা গ্রহণপূর্বক মন্ত্রণালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
রেলনিউজ এই মোশাররফ হোসেন সিন্টু সম্পর্কে জানতে পেরেছে, সিন্টুর বাড়ি মাগুরাতে। সে একসময় মেটলাইফ এ চাকরি করতো। বর্তমানে সে তদবির বানিজ্য করে বেড়ায়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article