Sunday, February 15, 2026

মানিক মিয়া এভিনিউয়ে হাদীর জানাজা উপলক্ষে মেট্রোরেল এলাকায় অতিরিক্ত নিরাপত্তা

Must read

স্টাফ রিপোর্টার :

আজ শনিবার দুপুর ২টা ০০ মিনিটে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিতব্য ওসমান গনি হাদীর জানাজা নামাজকে কেন্দ্র করে ফার্মগেট ও বিজয় সরণি মেট্রোরেল স্টেশনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এমআরটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজা উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি পুলিশ মোতায়েন করা হবে। একই সঙ্গে নিরাপত্তাজনিত কারণে উক্ত এলাকায় কোনো ব্যক্তি ভারী বস্তা বা ব্যাগ বহন না করার জন্য বিশেষভাবে নিরুৎসাহিত করা হচ্ছে।

এছাড়া, জানাজা চলাকালীন ও তার আশপাশের সময়জুড়ে মানিক মিয়া এভিনিউ ও সংলগ্ন এলাকায় জনসাধারণের জন্য ড্রোন ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।এমআরটি পুলিশ আরও জানায়, সার্বিক নিরাপত্তা কার্যক্রম যেন নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায়, সে লক্ষ্যে সকলকে সচেতন নাগরিক হিসেবে পুলিশের নির্দেশনা মেনে চলা এবং এমআরটি পুলিশকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article