Sunday, February 15, 2026

কমলাপুর রেলস্টেশন থেকে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

Must read

স্টাফ রিপোর্টার :

ঢাকা রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে ময়মনসিংহের নান্দাইল থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এবং ডাকাতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে আসামি মাসুদ মিয়া (৪৫) কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতার এড়াতে আসামি মাসুদ মিয়া দীর্ঘ প্রায় ১০ বছর ধরে আত্মগোপনে ছিলেন। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং একটি ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ছিলেন।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ঢাকা রেলওয়ে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article